নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো ব্যবসায়ীর লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৭:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:১৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজের পরদিন যদু গোপাল পাল (৭০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দউক ইস্কন মন্দিরের কাছের পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

যদু গোপাল লাখাই উপজেলার মুড়াকুরি গ্রামের মৃত জগৎ পালের ছেলে। তিনি ফান্দাউক বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী। ব্যবসা প্রতিষ্ঠানের পাশের বাসায় সপরিবারে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক ষূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় লাখাই উপজেলার মুড়াকুরি ইউনিয়নের কালিমাতা মন্দিরে প্রার্থনা শেষে আর বাসায় ফেরেননি যদুগোপাল। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে মঙ্গলবার পরিবারের লোকজন নাসিরনগর থানা পুলিশকে বিষয়টি জানান।ইস্কন মন্দিরের কাছে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারণা, ঝোড়ো হাওয়ার কবলে শরীরের নিয়ন্ত্রণ না রাখতে পেরে তিনি পুকুরে পড়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী