সাগরে ড্রেজারডুবি: একজনের লাশ উদ্ধার এখনও নিখোঁজ ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২২, ২২:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২২:৩৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯টায় ড্রেজারের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আল আমিন হাওলাদার। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ড্রেজারে আট শ্রমিক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন সাত জন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় লোকজনও এই উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন।’

ইউএনও আরও বলেন, ‘ডুবে যাওয়া ড্রেজার টেনে তোলার জন্য একটি টাগবোট আনা হচ্ছে। টাগবোটটি মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে চীনের নাগরিকরা ব্যবহার করেন। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা টাগবোটটি দিতে রাজি হয়েছেন। এটি দিয়ে টেনে তোলার চেষ্টা করা হবে। যদি সফল হয় তাহলে উদ্ধার চলবে। টাগবোট দিয়ে ড্রেজারটি টেনে আনা সম্ভব না হলে উদ্ধার কাজ আজকের মতো সমাপ্ত করা হবে।’

এর আগে, সোমবার রাত ৮টার দিকে ড্রেজারটি ডুবে গিয়েছিল। সেখানে ৯জন শ্রমিক ছিলেন। এর মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা ডুবে যান।

উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩নং বসুন্ধরা এলাকার বেড়িবাঁধ থেকে ৫০০ ফুট দূরত্বে সাগরের মাঝে রাখা ছিল সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২। এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বালু সরবরাহের কাজ করছিল।

মঙ্গলবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম নগর থেকে আসা ফায়ার সার্ভিসের আট সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ শ্রমিকদের লাশের জন্য সাগর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা।

নিখোঁজ শ্রমিকরা হলেন- পটুয়াখালী জেলার জৈনকাঠি থানার মোল্লাবাড়ি এলাকার আনিস মোল্লার দুই ছেলে শাহীন মোল্লা (৩৮) ও ড্রেজার চালক ইমাম মোল্লা (২৫), আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা (২৬), মোকুমদার হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (২৫), ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার (৩৫), লোকমান ফকিরের ছেলে জাহিদুল ফকির (২২), নুরু সরকারের ছেলে আলম সরকার (৩৮), রহমান খানের ছেলে তারেক মোল্লা (২০)। সবার বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি মোল্লাবাড়ি থানায়। এর মধ্যে আল আমি হাওলাদারের লাশ উদ্ধার করা হয়েছে।

ড্রেজার থেকে বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় সৈকত-২ নামে তাদের ড্রেজারটি মীরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ড্রেজারের মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানকে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নিয়োগ দিয়েছে বেপজা। ড্রেজারটিতে থাকা ৯ শ্রমিকের মধ্যে তিনি কিনারে আসতে পারলেও বাকি আট শ্রমিক আটকা পড়েন।

/এফআর/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি