প্রেসক্রিপশনে লেখা গাইনি ও সার্জারি বিশেষজ্ঞ, অভিযানে জানা গেলো ভুয়া

রাঙামাটি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ২০:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২০:২১

রাঙামাটির লংগদুতে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার মাইনীমূখ বাজারের মাইনীমূখ মেডিক্যাল সেন্টারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব উদ্দিন এই দণ্ড দেন।

অভিযানে আটক ভুয়া চিকিৎসকের নাম মাসুদ রানা (৪৫)। তিনি ডা. মাসুদ করিম নামের এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ও ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তার ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনে লেখা রয়েছে, গাইনি, সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ।

খোঁজ নিয়ে জানা গেছে, মাসুদ রানা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বিমানবন্দর সড়কের হাতিখানা নামক এলাকার আব্দুল হান্নানে ছেলে। এই প্রতারক চিকিৎসক গত রবিবার থেকে মাইনীমূখ মেডিক্যাল সেন্টারে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে, তিনি বাঘাইছড়ি এবং লংগদুর করল্যাছড়িতে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে বসে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করেছেন।

অভিযানে উপস্থিত ছিলেন- লংগদু সরকারি হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা তাহসিন আহমেদ, লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন, এসআই শাহাবুর আলম, এসআই আরিফ।

এ বিষয়ে ওসি ইকবাল উদ্দিন জানান, প্রতারণার দায়ে অভিযুক্ত মাসুদ রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। বর্তমানে আসামিকে থানা হাজতে রাখা হয়েছে।

ইউএনও আকিব উদ্দিন বলেন, বিষয়টি জানার পর আজ বিকালে অভিযান পরিচালনা করি। তিনি তার স্বপক্ষে কোনও কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। প্রতারক পরে নিজে স্বীকার করেছেন তিনি এমবিবিএস নন। তিনি ‘ডা. মাসুদ করিম’ নামের একজনের নাম, আইডি নম্বর ও পদবি ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, আইডি নম্বরের সূত্র ধরে জানা গেছে, ওই চিকিৎসক ঢাকায় কর্মরত আছেন। এই প্রতারক এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনার জন্য জেল খেটেছেন। বের হয়ে জায়গা পরিবর্তন করে আবারও একই কাজ করেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া, হবিগঞ্জ ও পাবনা জেলায় আগেও মামলা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি