৫০০ ফুট পতাকা বানিয়ে চাঁদপুরে কাতার সমর্থকদের শোভাযাত্রা

চাঁদপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২০:১৮

চাঁদপুরে ৫০০ ফুট পতাকা বানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন কাতারের সমর্থকরা। এতে অংশ নিয়েছেন শতাধিক সমর্থক। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে শাহরাস্তির উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের কাতার প্রবাসীদের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সারা দেশের মতো চাঁদপুরের অধিকাংশ ফুটবলপ্রেমী ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক হলেও ঘটা করে তাদের কোনও আয়োজন চোখে পড়েনি। তবে কাতার ফুটবল সমর্থকদের এমন আয়োজন নজর কেড়েছে ফুটবল ভক্তদের। দেশের অধিকাংশ রেমিট্যান্সযোদ্ধা কাতার প্রবাসী। সেইসঙ্গে এবার কাতার আয়োজক হওয়ায় তাদের সমর্থন করছেন চাঁদপুরের এসব মানুষজন।

উঘারিয়া গ্রামের মহসিন দেওয়ান, ইদ্রিস দেওয়ান, আরমান হোসেন, ফারুক, ও জাহাঙ্গীর আলম নয়নসহ বেশ কয়েকজন জানান, মূলত কাতারকে ভালো লাগার কারণ হচ্ছে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কাতার প্রবাসী। আমাদের গ্রামের শত শত মানুষ কাজ করে সেখানে জীবিকা নির্বাহ করছেন। বিশ্বকাপে কাতারের দল রয়েছে। তাই তাদের সমর্থন করছি। আশা করছি, কাতার খুব ভালো খেলা আমাদের উপহার দেবে।

কাতার প্রবাসী এবং শোভাযাত্রার আয়োজক জাহিদুল ইসলাম ও খায়ের উদ্দিন সুমন বলেন, আমাদের শোভাযাত্রায় আসা অধিকাংশ ব্যক্তির স্বজনরা কাতারে রয়েছেন। যাদের পাঠানো টাকা দিয়ে চলে তাদের সংসার। আমরা যারা কাতার প্রবাসী তারাই এই উদ্যোগ নিয়েছি। আমরা কাতারকে ভালোবাসি, কাতার সরকার আমাদের অনেক সুযোগ-সুবিধা দেয়। কাতারকে  শুভেচ্ছা জানাতে আমাদের এই আয়োজন। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন তারা।

/এএম/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী