রেস্টুরেন্টে নাশতার সময় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ নভেম্বর ২০২২, ২২:২৬আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২২:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেস্টুরেন্টে নাশতা করার সময় মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বটতল এলাকার মিতালী রেস্টুরেন্টের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত মো. ইউসুফ সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাছড়া এলাকার মদিন উল্লাহর ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৌরসভার বটতল এলাকায় মিতালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাশতা করছিলেন ইউসুফ। এ সময় কয়েকজন যুবক রেস্টুরেন্টে ঢুকে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তানিম বলেন, ‘গুরুতর অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে ইউসুফকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে কুপিয়ে জখম করা হয়েছে।’

সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ইউসুফ যুবলীগের সক্রিয় কর্মী। এর আগে ২০১৩ সালেও তার ওপর হামলা হয়েছিল। ওই ঘটনায় তার দুই হাতে আঘাত পান। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে আইনের আওতায় আনতে হবে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি