মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি আহত

টেকনাফ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ২০:১৪আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২০:১৪

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকালে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচর এলাকায় নাফ নদে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে হলেন টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার মৃত মনো মিয়ার ছেলে মোহাম্মদ কাসেম (৩৮)।

জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, ‘সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার শেষে একই দিন বিকালে ফেরত আসার সময় হঠাৎ বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।’

তিনি আরও বলেন, ‘এসময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ জেলেকে দ্রুত মাঝিমাল্লারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক খানে আলম বলেন, ‘বিকালে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।’

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, ‘একজন জেলে গুলিবিদ্ধ খবর শুনেছি। ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি