প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ১৮:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৮:৫৫

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়াছিন মাহমুদ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে তার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দেওয়ার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে তাকে আটক করা হয়েছে।

ইয়াছিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। সে উপজেলার নূরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, ওই ছাত্রদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সোমবার রাত ১১টার দিকে ওই নারীর বাবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন। তাকে আদালতে পাঠানো হয়। আদালত আজ দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজায়েল চৌধুরী বলেন, ইয়াছিন নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। সে কোনও ষড়যন্ত্রের শিকার কি-না তা ছাত্রদলের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ প্রমাণিত হলে জেলা ছাত্রদল তার পাশে থাকবে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি