‘সরকার মেঘনা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা করলেও আমরা বদলে দেবো’

কুমিল্লা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৮:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯:০০

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বর্তমান সরকার যদি মেঘনা নামে কুমিল্লার বিভাগ ঘোষণা করে বিএনপি ক্ষমতায় এলে মেঘনা বদলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা হবে।’

বুধবার (২৩ নভেম্বর) কুমিল্লা বিভাগীয় গণসমাবেশস্থল টাউনহল মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলু বলেন, ‘সরকার মানুষের ওপর সব কিছুই চাপিয়ে দিচ্ছে। কুমিল্লা বিভাগটির নামও আওয়ামী লীগ সরকার মেঘনা নামে কুমিল্লার মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে। সরকার চাপিয়ে দিক। বিএনপি ক্ষমতায় আসলে মেঘনা বিভাগটি আর মেঘনা থাকবে না। জনগণের ইচ্ছের নামেই বিভাগ হবে। বিভাগের নাম মন্ত্রী পরিষদের মাধ্যমে পরিবর্তন করা যায়। আমরা ক্ষমতায় এলে এই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যতই উপায় খুঁজে বের করুক, কোনও কাজ হবে না। কারণ বিএনপির গণসমাবেশ এখন আর বিএনপির নেই। সমাবেশ হয়ে গেছে জনতার। সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। জনতার সমাবেশ বন্ধ করে সরকার তাদের পতন আরও একমাস এগিয়ে আনবে।’

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাপ্পি, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

পরে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এই নেতা। এ সময় তিনি জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীদের সমাবেশের দিনের প্রস্তুতি নিয়ে কথা বলেন।

উল্লেখ, আগামী রোববার (২৭ নভেম্বর) নিকার সভা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয় অনুবিভাগ) মো. রাহাত আনোয়ার। ওই সভায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পদ্মা ও মেঘনা প্রশাসনিক বিভাগ সৃজনের প্রস্তাব উঠছে। কুমিল্লা ও ফরিদপুর অঞ্চল নিয়ে নতুন দুটি বিভাগ করার বিষয়টি আলোচনায় রয়েছে কয়েক বছর ধরেই। কিন্তু কুমিল্লা অঞ্চলের নতুন বিভাগের নাম কী হবে, তা নিয়ে পাল্টাপাল্টি দাবি রয়েছে রাজনৈতিক নেতাদের।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি