‘বিশ্বাস করি মানুষ নৌকাকে ফিরিয়ে দেবে না’

নোয়াখালী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ২০:১০আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২০:১০

নেতাকর্মীদের সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে অহংকার করবেন না। এখন থেকে সাধারণ মানুষের দুয়ারে যান। ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করে না। মানুষের দুয়ারে যান, তাদেরকে বোঝান, তাদের কাছে ক্ষমা চান। আমি বিশ্বাস করি, বাংলার মানুষের কাছে যদি আমরা স্যরি বলি ও ক্ষমা চাই, বাংলার মানুষ নৌকাকে ফিরিয়ে দেবে না।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

তিনি আরও বলেন, আমাদের সৌভাগ্য, আমাদের একজন শেখ হাসিনা আছে। জননেত্রী শেখ হাসিনার থেকে বাঙালির কোনও আপন মানুষ নেই। বঙ্গবন্ধু দেশের প্রতিটি মানুষকে ভালোবাসতেন। তিনি দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলে গেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের মুখে সেই হাসি ফোটাতে কাজ করছেন।   

হুইপ আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করার জন্য প্রধানমন্ত্রী হননি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না। তার মতো দক্ষ রাষ্ট্র নেতা, অভিজ্ঞ নেতা পৃথিবীতে কম আছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে তিনি নির্ঘুম রাত্রিযাপন করেন। তাই অভিমান করে সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।    

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিন এবং ফুয়াদ হোসেন।

সম্মেলন শেষে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকেরকে সভাপতি এবং আ.ফ.ম বাবুল বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী