বিএনপির গণসমাবেশের আগের দিনই নেতাকর্মীতে ভরে গেছে মাঠ

কুমিল্লা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৭:২৮আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৭:৪৫

কুমিল্লার টাউন হল মাঠে এখন তিল ধারণের আর জায়গা নেই। কুমিল্লার বিভাগীয় গণসমাবেশের আগের দিনই বিএনপির নেতাকর্মীদের পদচারণায় শুক্রবার (২৫ নভেম্বর) বিকালেই কানায় কানায় পূর্ণ হয়েছে এই সমাবেশস্থল।

দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পিকআপে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। বর্তমানে টাউন হল মাঠে দলটির হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন। 

বিএনপির গণসমাবেশের আগের দিনই নেতাকর্মীতে ভরে গেছে মাঠ

জানা গেছে, তারা কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলা থেকে এসেছেন। তারা ব্যান্ড পার্টি, ব্যানার পোস্টার নিয়ে নেচে-গেয়ে স্লোগান দিচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, সমাবেশের মঞ্চের কাজ সম্পূর্ণ না হতেই সেখানে উঠেছেন নেতাকর্মীরা। তা ছাড়া টাউন হল মিলনায়তনের ছাদে উঠে নেতাকর্মীদের দেখছেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির গণসমাবেশের আগের দিনই নেতাকর্মীতে ভরে গেছে মাঠ

এদিকে, দুপুরের পর সরেজমিন কুমিল্লার টাউন হল মাঠ ঘুরে দেখা গেছে, নামাজ আদায়ের পরেই কুমিল্লার বিভিন্ন মসজিদ, উপজেলা ও জেলার বাইরে থেকে আসা নেতাকর্মীরা মাঠের দিকে ঢুকছেন। এ সময় তাদের মিছিল করতে দেখা গেছে। মাঠের কোনায় কর্মীদের খাবার দেন নেতারা। তবে বিকালে দেখা গেছে, মাঠ একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখনও আসছেন নেতাকর্মীরা।

বিএনপির গণসমাবেশের আগের দিনই নেতাকর্মীতে ভরে গেছে মাঠ

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, চিন্তাও করিনি এখনই এত মানুষ হবে। মাঠে আছে ৫০ হাজারের বেশি। মাঠের বাইরে আছে ৫০ হাজার। আরও নেতাকর্মী আসছে। সমাবেশ শুরু হওয়া পর্যন্ত কত লাখ লোক হয় তা ধারণাও করতে পারছি না।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি