এক ব্যক্তির দুই হাত কেটে দিয়ে হামলাকারীদের উল্লাস

টেকনাফ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ২২:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬

কক্সবাজারের টেকনাফে পূর্ববিরোধের জেরে সিদ্দিক আহমদ (৫৫) নামে এক ব্যবসায়ীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। 

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ববিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক, চাঁদ মিয়া ও সাব মিয়াসহ একদল ইয়াবা কারবারি দা, কিরিচসহ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এ সময় তার দুই হাতের কবজি কেটে দেন হামলাকারীরা। সেইসঙ্গে কেটে ফেলা হাত দুটি নিয়ে উল্লাস করেন। হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরে গ্রামবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল বলেন, হাত কাটা অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

অভিযুক্ত টেকনাফ সদর ইউনিয়নে নাজির পাড়ার ইউপি সদস্য এনামুল হক দাবি করেন, ঘটনার সময় আমি পরিষদে কাজ করছিলাম। মূলত ২০১৫ সালে তারা আমার এক ভাইকে কুপিয়ে হত্যা করেছিল। সেই মামলায় রায় হবে- তাই আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছে তারা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী