বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মিরাজ পেলো জিপিএ-৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৮:১৫আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৮:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মাহিদুল হোসেন খান মিরাজ এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষা শেষে সেদিন বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নিয়েছিল মিরাজ।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলে এ তথ্য জানা গেছে। মিরাজ আখাউড়া উপজেলার গ্রিন ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রয়াত মোতাহার হোসেন খানের ছেলে। তাদের বাড়ি আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে।

মিরাজের মামা আরিফুল ইসলাম বলেন, ‘মিরাজ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর মামার বাড়িতে থেকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। গত ২১ সেপ্টেম্বর রাতে তার বাবা মোতাহার হোসেন খান মারা যান। এ সময় মিরাজের এসএসসি পরীক্ষা চলছিল। বাবার লাশ বাড়িতে রেখে ২২ সেপ্টেম্বর এসএসসির গণিত পরীক্ষা দেয় মিরাজ। পরীক্ষা
দিয়ে আসার পর জানাজা শেষে তার বাবাকে দাফন করা হয়।’

মিরাজের মা তাসলিমা বেগম ছেলের এমন ফল দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি ছেলের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘বাবার মৃত্যুতে ভেঙে পড়েনি মিরাজ। ভালো ফল করেছে। তার বাবা বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন।’

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি