‘হাওয়া ভবন থেকে সৃষ্টি কসাই বাহিনীকে কাঠগড়ায় দাঁড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০২২, ২৩:২৩আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ২৩:২৩

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা বিদেশি দূতাবাসগুলোতে ধরনা দিয়ে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। তাদের সঙ্গে সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগকে দাঁতভাঙা জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘হাওয়া ভবন থেকে সৃষ্টি কসাই বাহিনীকে অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠন করে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য চক্রান্ত শুরু করে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের মদতে সারা দেশে ছাত্রলীগ ও যুবলীগের অসংখ্য সংগঠককে বেছে বেছে হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক মহিম উদ্দিনকে হত্যা করে হাওয়া ভবন থেকে সৃষ্টি কসাই বাহিনী। এই কসাই বাহিনীর নেপথ্যে যারা ছিল তাদের অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহিমের হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক মহিম উদ্দিন মহিমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

মুহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে ফলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপ নেবে। জনসভা সফল করতে ছাত্রলীগ ও যুবলীগসহ সর্বস্তরের নেতাকর্মীকে কাজ করতে হবে।’

নগরীর জিইসি মোড়ের রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে এ স্মরণ সভার আয়োজন করা হয়। মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের সভাপতিত্বে ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন আবুর সঞ্চালনায় সভায় বক্তা হিসেবে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী