মিতু হত্যা: পলাতক ২ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৭:১৯

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দুই পলাতক আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিম এই আদেশ দেন। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পলাতক দুই আসামি হলো—কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা ও খাইরুল ইসলাম ওরফে কালু। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। 

মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা জানান, ঘটনার পর থেকে কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা ও খাইরুল ইসলাম ওরফে কালু পলাতক রয়েছে। এর আগে তাদের গ্রেফতারে সিএমপির পক্ষ থেকে দেশের সড়ক, নৌ ও আকাশ পথে সতর্কতা জারি করা হয়। এমনকি তাদের ধরতে পুরস্কারও ঘোষণা করেছিল সিএমপি। তবে মিতু হত্যার পর মুসার স্ত্রী পান্না আক্তার দাবি করেন, তার স্বামীকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই থেকে মুসা নিখোঁজ।

এদিকে মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। গত ১০ অক্টোবর এই অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

২০১৬ সালের ৬ জুন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা মিতু। এ ঘটনার পর দিন তার স্বামী বাবুল আক্তার অজ্ঞাত তিন জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। পরে পিবিআইয়ের তদন্তে উঠে আসে, বাবুল আক্তারের পরিকল্পনায় মিতুকে হত্যা করা হয়েছে। পরে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ সাত েনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের