ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে শীতল মিয়া (৬০) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শীতল মিয়া মুক্তারামপুর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় পিকআপ ভ্যানে করে কাঠ নিয়ে যাচ্ছিলেন মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া। পথিমধ্যে ওই পিকআপে ২০০ টাকা চাঁদা দাবি করেন ধরাভাঙ্গা গ্রামের করিম মিয়া। এ নিয়ে নিয়ে কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে রহিম মিয়ার বাগবিতণ্ডা হয়। পরে এ নিয়ে আজ দুপুরে ধরাভাঙ্গা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালায়।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১৫

এ সময় মুক্তারামপুর গ্রামের বৃদ্ধ শীতল মিয়া অটোরিকশাযোগে নিজ বাড়িতে যাওয়ার পথে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় হামলাকারীরা মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে নগদ টাকা স্বর্ণালংকারসহ অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

সংঘর্ষে মুক্তিযোদ্ধা মালেক মিয়া, দুলাল মিয়া মেহেদী হাসান, আমির মিয়া, সুমন মিয়া, রয়েল মিয়া, মোহাম্মদ আলীসহ দুই গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হন।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি