কানাডায় যাচ্ছেন মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ২২:৪৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:৪৬

কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন। এ নিয়ে তৃতীয় দফায় তার পরিবারের সদস্যরা কানাডায় যাচ্ছেন। এর আগে মুহিবুল্লাহর পরিবারসহ দুই দফায় ২৫ জন স্বজন কানাডায় গিয়েছিলেন।

সোমবার (০৫ ডিসেম্বর) সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের স্বজন রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন। তাদের এখানকার প্রক্রিয়া শেষে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে তাদের।’

বিষয়টি স্বীকার করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তৃতীয় দফায় মুহিবুল্লাহর পরিবারের আরও কয়েকজন সদস্য কানাডায় যাচ্ছেন। ইতোমধ্যে তারা ক্যাম্প ত্যাগ করেছেন। তবে কতজন যাচ্ছেন তা নিশ্চিত হতে পারিনি। এর আগে দুই দফায় একইভাবে মুহিবুল্লাহর ২৫ জন স্বজন কানাডায় গিয়েছিলেন।’

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘মুহিবুল্লাহর পরিবারের কয়েকজন সদস্য উখিয়া ট্রানজিট পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তারা কোথায় যাবেন, তা আমার জানা নেই।’

উখিয়া ট্রানজিট পয়েন্টের বাসিন্দা মো. জিয়াবুল হক বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের বড় ভাই রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্যকে কানাডায় নেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে।’

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এরপর তার পরিবারের সদস্যদের ক্যাম্প থেকে সরিয়ে উখিয়া ট্রানজিট পয়েন্টে কঠোর নিরাপত্তায় রাখা হয়। একইসঙ্গে শুরু হয় তৃতীয় কোনও দেশে পাঠানোর প্রক্রিয়া। তারই অংশ হিসেবে কানাডায় নেওয়া হয় তাদের।

/এএম/
সম্পর্কিত
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
সর্বশেষ খবর
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
দুর্নীতির মামলায় প্রথম দিনে সাক্ষ্য হয়নি ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 
দুর্নীতির মামলায় প্রথম দিনে সাক্ষ্য হয়নি ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার