ঘরে ঢুকে প্রবাসীকে গলা কেটে হত্যা, ভাইসহ আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাজ্জাদ হোসেন নামে এক প্রবাসীকে গলা কেটে হত্যার ঘটনায় তার ভাইসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নিহতের ছোট ভাই মোস্তাফিজ, খালাতো ভাই আবুবকর ও প্রতিবেশী সিএনজি অটোরিকশাচালক ফারুক হোসেন।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন (২৪) ওই এলাকার মাসুদ রানার ছেলে। তিনি কাতারে থাকতেন। সম্প্রতি দেশে ফিরেছেন। 

পুলিশ জানায়, গভীর রাতে ঘরে ঢুকে সাজ্জাদ হোসেনকে কে-বা কারা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিজ ঘরে পড়ে ছিল প্রবাসী যুবকের লাশ

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাইসহ তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ‘এ ঘটনায় এখনও মামলা হয়নি। কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় ওই তিন জনকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার