নোয়াখালীতে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ শুরু

নোয়াখালী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭

নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৮ দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত মেলা উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে মাহমুদুর রহমান বেলায়েত বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয়, বিদ্রোহী বাঙালির জয়—এই হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্লোগান। এ স্লোগানের ভেতর রয়েছে মুক্তিযুদ্ধের বাঙালিয়ানার আনন্দ-বেদনার মহাকাব্য। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের ঘাতকদের বিচারের দাবিতে সারাদেশ তখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণআদালতই মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরুর ক্ষেত্রে মূল সূতিকাগার, অনুপ্রেরণা। ১৯৯২ সাল থেকে নোয়াখালীতে অনুষ্ঠিত হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এই আন্দোলনকে প্রণোদিত করার আরও একটি কারণ।’

মুক্তিযুদ্ধের বিজয় মেলার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম, মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালীর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন এবং নম্বর সেক্টরের নোয়াখালীর সি-জোনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন। মেলায় দেশি পণ্যের শতাধিক স্টল রয়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। স্বাধীনতার স্বপক্ষে আজ আমরা ঐক্যবদ্ধ। বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চর্চায় জনমত তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাবো।’

মুক্তিযুদ্ধের বিজয় মেলার সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৮ দিনব্যাপী চলবে। প্রতিদিন মেলার মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বিষয়ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন থাকবে।’

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে