পুরো বাড়ি রঙ করে সামিউল বললেন ‘বিশ্বকাপ নেবে আর্জেন্টিনা’

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
১৪ ডিসেম্বর ২০২২, ২১:৪১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২১:৪১

আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন পুরো বাড়ি। ছাদে উড়ছে আর্জেন্টিনার পতাকা। বাড়িটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। কেউ কেউ এটিকে ‘আর্জেন্টিনা বাড়ি’ বলে ডাকছেন। 

বাড়িটি কুমিল্লা নগরীর চাঁনপুর এলাকায়। এটি ওই এলাকার চিত্রশিল্পী সামিউল আলম জাহেদের বাড়ি। তিনি চাঁনপুর এলাকার মেম্বার বাড়ির মো. শহিদুল আলমের ছেলে। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর দৃষ্টিনন্দন বাড়িটির ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন সামিউল আলম। এরপর বাড়িটি সবার নজরে আসে।

সামিউল আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা শুরুর দুই সপ্তাহ আগে বাড়ি রঙ করার কাজ শুরু হয়। বিশ্বকাপের প্রথম দিনে কাজ শেষ হয়। সেদিন থেকে এটিকে আর্জেন্টিনা বাড়ি হিসেবে চেনেন স্থানীয়রা।

ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে সমর্থন করেন সামিউল

ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে সমর্থন করি জানিয়ে সামিউল আলম বলেন, ‘বিশ্বকাপ খেলা শুরুর প্রথমদিনে বাড়ি রঙ করার কাজ শেষ হয়। পুরো বাড়ি রঙ করতে প্রতিদিন চার জন শ্রমিক কাজ করেছেন। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে আমার।’

এবার বিশ্বকাপ নেবে আর্জেন্টিনা এমন দাবি করে সামিউল আলম আরও বলেন, ‘এর আগে একবার বাড়ির ছবি ফেসবুকে আপলোড করেছিলাম। তখন অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। আর্জেন্টিনা হারবে, এসব ছবি দিয়ে কোনও লাভ হবে না ইত্যাদি। পরে ওই পোস্টটি মুছে দিই। ফাইনালে ওঠার পর আবারও বাড়ির ছবি পোস্ট করি। তখন দেখি সবাই শেয়ার করছেন। যে যাই বলুক, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থাকবে। প্রিয় দল আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ জিতবে।’

পুরো বাড়ি রঙিন করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে তার

ফেসবুকে ছবি দেখে আর্জেন্টিনা বাড়ি দেখতে এসেছেন কুমিল্লা নগরীর বাসিন্দা আশিকুর রহমান। তিনি বলেন, ‘আমি ফ্রান্সের সমর্থক। দলের জন্য কখনও মানুষ এত আবেগী হয় জানতাম না। সামিউল ভাইয়ের বাড়ির ছবি ফেসবুকে দেখে সরেজমিনে দেখতে এলাম। বাড়িটি অসাধারণ। তিনি সত্যিকারের আর্জেন্টিনা সমর্থক—এই বাড়ি তারই প্রমাণ। তবে আমি চাই এবার ফ্রান্স বিশ্বকাপ জিতুক।’

/এএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি