পুকুর পাড়ে কিশোরীর লাশ, যুবক পুলিশ হেফাজতে

কুমিল্লা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ০৭:৫২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৭:৫২

কুমিল্লায় পুকুর পাড়ে এক কিশোরীর (১০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের একটি পুকুর পাড়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। এ ঘটনায় দায়ী অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা।

আটক যুবক ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলের মো. জসিম (২০)। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার সফিকুর রহমান বুধবার দিবাগত রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যায় আমাকে ভুক্তভোগী ওই মেয়ের মামাতো ভাই কল দিয়ে বলে তার ফুফাতো বোনকে তারা পাচ্ছে না। জসিমের সাথে শেষবার তাকে দেখা গেছে তাই স্থানীয়রা তাকে আটক করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে জসিমকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে বলে, সে ওই কিশোরীকে দেখেনি। পরে স্থানীয় কয়েকজন তার সামনেই দেখেছে বললে সে নিরুত্তর থাকে। পরে তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়, এসময় খবর আসে পুকুর পাড়ে ওই মেয়েটার লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশও ঘটনাস্থলে আসে। ওই ছেলেকে পুলিশ নিয়ে গেছে এবং লাশও নিয়ে যায়। 

তিনি বলেন, ধর্ষণের শিকার হয়েছে কিনা তা বলতে পারবো না। তবে ধারণা করা হচ্ছে এমনটাই। তাছাড়া মেয়েটার হাতে দড়ি বা কিছু দিয়ে বাধার চিহ্নও আছে। 

স্থানীয় ভাউকসার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক বলেন, ‘ঘটনা শুনেছি। ধর্ষণের কারণে মেয়েটা মারা গেছে বলে জানতে পেরেছি, তবে এখনও নিশ্চিত না। পুলিশ তদন্ত করছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/ইউএস/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি