লক্ষ্মীপুরে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় দুজন গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১১:৪৮আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৪৮

লক্ষ্মীপুরে সদরের চরউভূতি ও রায়পুরের চরমোহনা এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত দুই শিশুর প্রত্যেকের বয়স ৬ বছর।

বুধবার রাতে নির্যাতিত ওই দুই শিশুর মা রায়পুর ও সদর থানায় পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত মনির হোসেন ও রিপন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার চকবাজার থেকে রিপন হোসেন ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় থেকে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী দুই শিশুর স্বজনরা জানান, ১৮ মার্চ বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জের চরউভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে রিপন হোসেন নামে এই বখাটে। অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় অপর শিশুকে একই কায়দা ডেকে নিয়ে সুপারিবাগানে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত মনির হোসেন। বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দুটি ঘটনায় মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় নির্যাতিত দুই শিশুর পরিবার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে। এরপর অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়।

সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি