আর্জেন্টিনার জয়ে মিছিলে গিয়ে স্কুলছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ১১:৩৫ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১১:৪৬

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শাওন মিয়া (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পূর্ব বাতাবাড়ীয়া এলাকার মিলন মিয়ার ছেলে। সে খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মো. অন্তর। তিনি নাথেরপেটুয়া এলাকার শেখ জসিমের ছেলে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন অন্তর।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে কুমিল্লার লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আর্জেন্টিনার জয় লাভ করলে রাত ১২টার পর মোটরসাইকেলের একটি বহর নিয়ে স্থানীয় যুবকরা কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আনন্দ মিছিলে বের হয়। এ সময় খিলা পূর্ব বাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেলে ধাক্কায় ঘটনাস্থলেই স্কুলছাত্র শাওন মারা যায়। তারা নিজেদের মধ্যে ঘটনাটি মীমাংসা করে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পরিবার মরদেহ নিয়ে গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক