আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ১৮:৩৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাইম ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরেকজন।

নাইম নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। আহত আরেকজনের পরিচয়া জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাতেম আলী ভূঁইয়া জানান, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। স্টেশনে যাত্রা বিরতি দিলে নাইম ও আরেকজন ট্রেন থেকে নামেন। নামার সঙ্গে সঙ্গেই  ছিনতাইকারীর কবলে পড়েন তারা। ছুরিকাঘাত করলে তার সঙ্গে থাকা যুবক সবকিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। নাইম জিনিসপত্র দিতে না চাইলে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যরা  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই হাতেম আলী।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি