বাদীর সঙ্গে আপস করেও জামিন মেলেনি তাহমিনার

কুমিল্লা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৫১

কুমিল্লায় গৃহকর্মীকে (১২) মারধরের পর গরম পানি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেফতার তাহমিনা তুহিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে চারবার তার জামিন নামঞ্জুর হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) আসামিপক্ষ মামলার বাদীপক্ষের আপসনামাসহ কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ জামিন আবেদন করলে বিচারক বেগম তানজিনা আক্তার নামঞ্জুর করেন।

দুপুর ১টায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস মিন্টু বলেন, ‘তাহমিনা তুহিনের বিরুদ্ধে মামলা পর ৪ জানুয়ারি প্রথমবার তারা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন। সেদিন জামিন নামঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। পরে সোমবার ও বুধবার আবারও আবেদন করলে জামিন নামঞ্জুর করা হয়। এরপর আজ আসামিপক্ষ মামলার বাদীপক্ষের আপসনামাসহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।’

এর আগে, ৩ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এসআরটি প্যালেসের মালিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের বাসায় গৃহকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে। তার স্ত্রী তাহমিনা তুহিন মারধরের পর গরম পানি দিয়ে গৃহকর্মীর শরীর ঝলসে দেন বলে জানা গেছে। নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী দোতলা থেকে লাফিয়ে আত্মরক্ষা করে। পরে পাশের ভবনের কয়েকজন তাকে উদ্ধার করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পুলিশ এসে দগ্ধ কিশোরীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।

ঘটনার পরদিন ৪ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মামা ইব্রাহিম খলিল। মামলার পর অভিযুক্ত তাহমিনা তুহিনকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগীর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।

/এফআর/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সাক্ষ্য দিতে এসে যা বললেন রামিসার বাবা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী