যারা সরকার উৎখাত করতে চায় তারাই পাঠ্যবই নিয়ে গুজব ছড়াচ্ছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ০০:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০০:২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাঠ্যবই নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন তিনি।

পাঠ্যক্রম নিয়ে ফেসবুকে আজ একটা গুজব আমার চোখেও পড়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, 'নবম-দশম শ্রেণির কৃষিশিক্ষা বইয়ে আনারস চাষের বিষয় নিয়ে লেখা আছে, সেই আনারস চাষের ছবির নিচে এডিট করে ধান চাষ লিখে গুজব ছড়ানো হচ্ছে। ফেসবুকে এমন আরও কিছু গুজব ছড়ানো হয়েছে।'

মন্ত্রী বলেন, 'যারা এই সরকারকে নানাভাবে উৎখাত করতে চায়, তারা কোনও সুযোগ না পেয়ে এসব গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এখন তারা নতুন শিক্ষাক্রমের পেছনে লেগেছে। কারণ, এই নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা মানবিক, অসাম্প্রদায়িক, নৈতিকতাসম্পন্ন মানুষ হবে। শিক্ষার্থীরা সোনার মানুষ হলে এই বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর যে অপচেষ্টা, তা চিরদিনের জন্য নস্যাৎ হয়ে যাবে। এটি তাদের ভয়, তাই তারা নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করছে।'

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওছমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন উপস্থিত ছিলেন।

/এলকে/এএম/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান