স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭

কুমিল্লায় স্ত্রীকে খুনের দায়ে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সুমন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লার নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত। আসামি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর এলাকার মৃত শেখ আহাম্মদ ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি মোয়াজ্জেম তার স্ত্রীকে যৌতুকের জন্য কুপিয়ে হত্যা করে। এর আগে বিভিন্ন সময় স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। একপর্যায়ে যৌতুক না দিতে পারায় ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। তার লাশ খাটের ওপর ফেলে রাখে। এ ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা করে। এ ঘটনায় আদালত প্রায় ১০ বছর পর এই মামলার রায় দেন। 

নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত বলেন, আদালত আসামির মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট।

/এফআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম