ফেনীতে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ১২ নেতাকর্মী আটক

ফেনী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ০০:০৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০৬

ফেনীতে জামায়াতে ইসলামীর ১২ জন নেতাকর্মীকে বোমা ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকাস্থ জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনাকালে ৫টি ককটেলসহ বিভিন্ন ধরনের বই, লিফলেট, ব্যানার, কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিন জব্দ করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, অভিযানে আটক হওয়াদের মধ্যে রয়েছে মোহাম্মদ শফিউল্লাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), মনির হোসেন (৪১), আবু তাহের (৫৪), আব্দুল মোতালেব (৩৮), মো. সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), আব্দুল মতিন (৪৪), জাকির হোসেন (৩৫)।

এ ব্যাপারে কথা বলতে জেলা জামায়াতের আমির মাস্টার শামসুদ্দীনসহ একাধিক নেতার মুঠোফোনে কল দেওয়া হলেও তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে