নকল সাবান-শ্যাম্পু জব্দ, চার লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪

চট্টগ্রামে নকল সাবান-শ্যাম্পু তৈরির অভিযোগে ‘জে বি কেয়ার বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।  প্রতিষ্ঠানটির ম্যানেজার খায়রুজ্জামান রাজুকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শাহ হাবিবুল্লাহ রোডের এই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কারখানার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলা ট্রিবিউনকে জানান, কমপক্ষে ১০ ধরনের ভেজাল প্রসাধনীসহ বিভিন্ন ওষুধ তৈরি করা হচ্ছিলে ‘জে বি কেয়ার বাংলাদেশ’ নামের কারখানায়। প্রতিষ্ঠানটির বিএসটিআইসহ সংশ্লিষ্ট দফতরের অনুমোদন নেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছিল নকল প্রসাধনী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তা ধরা পড়ে।

তিনি আরও জানান, অভিযানে অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, ব্যথানাশক ক্রিমসহ বিভিন্ন নকল প্রসাধনী জব্দ করা হয়। এ সময় কারখানার ম্যানেজারসহ চারজনকে আটক করা। বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ভেজালবিরোধী এ ধরনের অভিযান চলবে।’

/আরআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি