চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৯

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার মাহাবুবুর রহমান নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

মৃতরা হলেন মো. ইস্রাফিল (২০), মো. রিপন (২০) এবং সাকিম আলী (২০)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন। 

ওসি বলেন, ‘ভবনটির আটতলায় নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ করছিলেন শ্রমিকরা। অসাবধানতাবশত তিন শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে যান। পড়ে তাদের অন্য শ্রমিকরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাকিম আলী ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। আহত মো. রিপনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে রিপনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। মামলার প্রক্রিয়া চলছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টিম লিডার চিত্র রঞ্জন বৌদ্ধ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাদ থেকে পড়ে মারা যাওয়ার কোনও সংবাদ আমরা পায়নি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসকে এ বিষয়ে জানানো হয়নি।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের