পিকনিকে গিয়ে নদীতে গোসল করতে নেমে ক্যামব্রিয়ানের ছাত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে মেঘনা নদীতে গোসল করতে নেমে শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্র কুষ্টিয়া জেলার চরহাট গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে সুষ্মিত সাহা (১৪) নামে আরও এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তারা উভয়েই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর জোনের এসপি মোহাম্মদ কামরুজ্জামান।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে প্রিন্স কামাল-১ লঞ্চে করে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লঞ্চ থেকে নামার পরপরই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দৌড়ে নদীতে গোসল করতে নামে। প্রধান শিক্ষক এসে সবাইকে উঠিয়ে দিলেও পুনরায় নদীতে নামে তারা। দুপুর ১টার দিকে হঠাৎ হাবুডুবু খাওয়া অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। মুমূর্ষু অবস্থায় তাকে ছেংগারচর বাজারের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে গোসল করতে নামা সুষ্মিত সাহা নিখোঁজ হয়।

এ বিষয়ে নৌ-পুলিশ চাঁদপুর জোনের এসপি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রায় ৬০০ যাত্রী নিয়ে প্রিন্স কামাল-১ লঞ্চটি মোহনপুর পর্যটন কেন্দ্রে আসে। দুপুর ১টার দিকে ১০-১৫ জন নদীতে নামে। সবাই উঠলেও দুজন নিখোঁজ হয়। পরে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি করছে।

/এফআর/
সম্পর্কিত
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোর গ্রেফতার
আশুলিয়ায় বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষা ছাড়া ৫ লাশের পরিচয় জানা সম্ভব নয়
ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত