পিকনিকে গিয়ে ডুবে যাওয়া আরেক ক্যামব্রিয়ান ছাত্রের মরদেহ উদ্ধার 

চাঁদপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৯

চাঁদপুরে পিকনিকে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর সুষ্মিত সাহা (১৫) নামে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আরেক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুষ্মিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কাইতলা এলাকার শুবিংদু সাহার ছেলে এবং নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৩ ফেব্রুয়ারি মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ শাখার কিছু শিক্ষার্থী গোসল করতে নদীতে নামেন। এদের মধ্যে দশম শ্রেণির দুই ছাত্র নদীতে ডুবে যান। শাহরিয়ার ইশতিয়াক শামস নামে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। নিখোঁজ সুষ্মিতকে উদ্ধারে অভিযান চালিয়ে সকালে মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি মোহনপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/আরআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি