দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ফেনী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪১

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মানিক আজম সজল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনের বুসাবিলু এলাকায় রবিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী গুলি করে তাকে হত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত সজল (৪৩) ফেনীর দাগনভূঞার জগতপুর গ্রামের বাসিন্দা।

স্বজনদের বরাত দিয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, নিহত ব্যক্তি জগতপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনের বুসাবিলু এলাকায় ১৮ বছর ধরে ব্যবসা করতেন ও এলাকার বাংলাদেশি কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আফ্রিকায় বসবাসরত নিহত সজলের ছোট ভাই ফয়সাল সজীবের বরাত দিয়ে মা কহিনুর বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, দোকান কর্মচারীর সঙ্গে সজলের দ্বন্দ্ব ছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেন কমিউনিটির লোকজন। ওই কর্মচারীকে ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হলে ১০ হাজার কম দিয়ে বাকি টাকা দিয়েছিল সজল।

কহিনুর বেগমের অভিযোগ, এই কারণে সজলকে সন্ত্রাসী দিয়ে হত্যা করিয়েছে তার দোকান কর্মচারী।

/এএম/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার
এআই নীতিমালাই লিখলো খোদ এআই!
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি