মায়ের সঙ্গে ডিভোর্সের পর চলে গেলেন বাবাও, একসঙ্গে যাওয়া হলো না জার্মানি

ফরিদপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৯:১৬আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৬

দক্ষিণ আফ্রিকায় আততায়ীদের হাতে ছোট ভাই নিহতের পরে এবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বড় ভাই গিয়াস উদ্দিন মিয়া। নিহত গিয়াস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত হাজী শফিউল্লাহ মিয়ার পঞ্চম সন্তান।

তিনি ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন এবং একটি শপিং সেন্টারের ব্যবসা করতেন। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন মেজো ভাই দাউদ মিয়া।

এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ইসোয়াতিনিতে সড়ক দুর্ঘটনায় মারা যান ব্যবসায়ী গিয়াস। দুর্ঘটনায় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছে।

দাউদ মিয়া জানান, দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গিয়াস। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে ব্যক্তিগত প্রাইভেটকার নিজে চালিয়ে ফিরছিলেন। এ সময় একটি মালবাহী লরির সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হয়। তারা সুস্থ আছে বলে জানতে পেরেছি।

তিনি আরও জানান, কয়েক বছর আগে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপর আর বিয়ে করেননি। এরপর থেকে দুই ছেলেকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় থাকতেন।

দাউদ মিয়া বলেন, ‘আমরা সাত ভাইয়ের মধ্যে দুই ভাই দক্ষিণ আফ্রিকায় মারা গেলো। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সকলের ছোট ভাই ইউসুফ মিয়া আততায়ীদের হাতে নিহত হয়। সেও ব্যবসা করতো। এখন আরেক ভাইও মারা গেলো, তার মরদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী