হাতির সঙ্গে মানুষের সমস্যা নিরসন করতে হবে: পরিবেশমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ২০:১১আপডেট : ১০ মার্চ ২০২৩, ২০:৪৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে।’

শুক্রবার (১০ মার্চ) বিকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্কে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বন্য হাতির আবাসস্থল ছিল, কিন্তু আমরা তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলেছি। বনে খাবার না পেয়ে হাতি লোকালয়ে আসছে। নতুন করে তাদের আবাসস্থল নিরাপদ রাখতে হবে। বনের মধ্যে হাতির খাবার তৈরি করতে হবে। হাতি যে খাবার খায় সেসব গাছ রোপণ করতে হবে।’

তিনি বন এলাকায় বসবাসকারী অনুরোধ জানিয়ে বলেন, ‘হাতির সঙ্গে আপনারা দ্বন্দ্বে জড়াবেন না। আপনাদের যে ক্ষতি হবে সে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো।’

এর আগে মন্ত্রী কাপ্তাই উপজেলায় হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে সোলার ফ্রান্সিং প্যানেলের উদ্বোধন করেন।

রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, কাপ্তাই সিএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ মো. শোয়েব খান।

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মধ্যে ছয় লাখ ২০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী।

/এফআর/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের