কোরবানির সময় গরু ব্যবসায়ীকে হত্যা, আ.লীগ নেতার আত্মসমর্পণ

ফেনী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৬:০৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৬:০৬

ফেনীতে চাঁদার জন্য শাহ জালাল (২৬) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (১৩ মার্চ) তিনি আদালতে আত্মসমর্পণ করলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে শাহজালাল ২০২১ সালের ১৫ জুলাই ফেনী আসেন। রাত ৩টার দিকে তার গরুবোঝাই ট্রাক ফেনীর সাহেব বাজার অতিক্রম করার সময় স্থানীয় কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (ভাগিনা কালাম) ট্রাকের পিছু নেন। ট্রাকটি ফেনী গার্লস ক্যাডেট কলেজ পার হয়ে সৈয়দ নগরের শাহ জালালের চাচাতো ভাইয়ের বাসার সামনে পৌঁছালে কালাম ও তার সহযোগীরা অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীকে জিম্মি করে। তার চিৎকার শুনে ঘর থেকে তার চাচাতো ভাই আল আমিন বের হলে তাকেও মারধর করা হয়।

আল আমিনের স্ত্রী সুমি কাউন্সিলর কালামের পায়ে ধরে স্বামীকে ছাড়িয়ে নিলেও শাহ জালালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে পুলিশ সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে শাহ জালালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আবুল কালামকে প্রধান আসামি করে থানায় মামলা হলে দীর্ঘ ২০ মাস তিনি পলাতক ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ জুলাই ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহ জালাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জাব্বারের ছেলে। তিনি প্রতি বছর ফেনীতে এনে কোরবানির পশু বিক্রি করতেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের