মানুষের মুখে হাসি ফোটায়, চোখে আলো ফেরাতে সহায়তা করে তারা

কুমিল্লা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ১৯:৫৮আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯:৫৮

২০ বছরের বেশি সময় ধরে কুমিল্লাসহ সারা দেশের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করছে কুমিল্লার দেবিদ্বার ইউনিয়নের এলাহাবাদ ইউনিয়নের সমাজ সেবামূলক সংগঠন ‘বন্ধু উন্নয়ন সংস্থা’। বিনা মূল্যে চোখের ছানি অপারেশনসহ মানবিক কাজ করে অসহায় মানুষের সহযোগিতা করছে সংগঠনটি।

জানা গেছে, এ সংগঠনের কাজগুলোর অন্যতম হলো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে আলোর পথ দেখানো। চোখে কম দেখা, ছানি পড়া, চোখ অন্ধ হয়ে যাওয়াসহ চোখের নানা রোগের চিকিৎসা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি চক্ষু রোগীকে সেবাদানে আলোর পথ দেখিয়েছে। শুধু চোখের চিকিৎসাই নয়, বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করে আসছে। দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র, ইফতার-ঈদ সামগ্রী এমনকি কোরবানি দিতে অক্ষম ব্যক্তিদের জন্য কোরবানি দেওয়ার ব্যবস্থা করছে সংস্থাটি।

এ ছাড়াও গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা, অসহায় মেয়েকে বিয়ে দেওয়া, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে প্রতিষ্ঠানটি।

সংগঠনটির প্রধান নির্বাহী পরিচালক রোটারিয়ান এম এ ওয়াদুদ বলেন, ‘মানুষের সেবা করি আত্মতুষ্টির জন্য। ধন্যবাদ কিংবা বাহবা পাওয়ার জন্য নয়। কাজ করে যাচ্ছি। মানবতার সেবায় আমাদেরই এগিয়ে আসতে হবে। সবাই পিছিয়ে গেলে সমাজ থেকে মানবতাবোধ, সুখ, শান্তি সবই উঠে যাবে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের কাজে সন্তুষ্ট হয়ে যোগাযোগ করেন। তাদের সহযোগিতা আমরা মানুষের মধ্যে বিলিয়ে দেই।’

সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের সেবা করার একটা মাধ্যম খুঁজছিলাম। পরে এই উদ্যোগ নেই। এখানে বড় আকারের কাজ করা যায়। আমরা বছরের বিভিন্ন সময় চোখের বিভিন্ন অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করাই। এতে গরিব ও উপকারভোগীরা দোয়া করেন। আমাদের দেখায় অনেক সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেগুলো এখনও কাজ করছে।’

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বাশার বলেন, ‘অনেক সংগঠন দেখি কিন্তু সংগঠনের কাজ নিয়ে প্রশ্ন থাকে। বন্ধু উন্নয়ন সংস্থা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করছে। এলাকার গরিব, দুঃখী মানুষের একমাত্র ভরসা হিসেবে অনেকেই এই সংগঠনের নাম এক কথায় চেনেন। শুধু জেলা নয়, জেলার বাইরেও তাদের সমান পরিচিতি। তারা দেশের উন্নয়নে কাজ করবে এটাই প্রত্যাশা।’

এ বিষয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, ‘আমি সংগঠনটির একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছি। তারা বিনামূল্যে সমাজসেবামূলক কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চক্ষু সেবা দেওয়ার কাজ। সংগঠনে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সমন্বয় আছে। যদি সরকারি কোনও সহযোগিতা প্রয়োজন হয় আমরা অবশ্যই সঙ্গে থাকবো।

/এসএন/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
ঢাকায় সিএনজি চালকের হতাশা‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী