কাচ্চি ডাইনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০২৩, ২১:৫৬আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০০:০৫

নোংরা পরিবেশে খাবার তৈরি, খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো, অনেকদিন ধরে খাবার ফ্রিজে সংরক্ষণসহ নানা অভিযোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’সহ পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দিনভর বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদফতরের সমন্বয়ে র‌্যাব-৭ টিম যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় ও মুরাদপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নানা অভিযোগে জিইসি মোড় ও মুরাদপুর এলাকায় অবস্থিত কাচ্চি ডাইন’কে এক লাখ ২০ হাজার টাকা, এশিয়ান কাবাব ও বিরিয়ানি হাউজকে এক লাখ টাকা, মক্কা হোটেলকে এক লাখ ৫০ হাজার টাকা, বাগদাদ হোটেল ও বিরিয়ানি হাউজকে দুই লাখ টাকা এবং খাবার মেলা রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউজকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে সঙ্গে ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, মো. জিল্লুর রহমান, নুর এ আলম মো. ফিরোজ, সজীব চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গত ১২ মার্চ নগরীর মোগলটুলী ও পশ্চিম মাদারবাড়ি এলাকায় অবস্থিত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনসহ ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাবারে মিশানোর অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ওই দিন এই পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম