দুই প্রার্থী পেলেন ৩ হাজার ভোট, নৌকা পেলো ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ মার্চ ২০২৩, ২৩:১৯ আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২৩:১৯

দুই স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নৌকা প্রতীক নিয়ে ৩০ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রেজাউল করিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাদা এসএম মিজানুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৯০৮ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫৮৬ ভোট।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ছয় হাজার ১৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাত হাজার ৬৬৬ জন ও নারী ভোটার ৯৮ হাজার ৫০১ জন।

বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক