জাতির পিতাকে ভালোবেসে ব্যতিক্রমী নৌকা বানিয়েছেন বিকল 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১২:৫২আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৩:১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ১০৩টি ছোট নৌকা দিয়ে একটি বড় নৌকা তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ বিকল চন্দ্র সরকার। পাশাপাশি পুতি দিয়ে তৈরি করেছেন ছোট ছোট নৌকা। তিনি ১৭ মার্চ উপলক্ষে কারও মাধ্যমে নৌকাটি প্রধানমন্ত্রীর কার্যালয় পৌঁছে দিতে চান। জাতির পিতার ১০৩তম জন্মদিন উপলক্ষে এক বছর ধরে নিজ বাড়িতে এ কর্মযজ্ঞ করেছেন তিনি। 

বিকল চন্দ্র সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের রাখাল চন্দ্র সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পড়ছেন। পড়াশোনার পাশাপাশি শহরের একটি বেসরকারি ব্যাংকের বিক্রয় বিপণন বিভাগে কাজ করছেন। পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে বিকল সবার ছোট। 

বিকল বলেন, ‘কোনও চাওয়া পাওয়া জন্যে নয়, জাতির পিতাকে ভালোবেসে নৌকাটি বানিয়েছি। আমার ইচ্ছে নিজ হাতে পুতি দিয়ে তৈরি করা নৌকা জাতির পিতার জন্মদিনে বিনা মূল্যে আওয়ামী লীগের বিভিন্ন অফিসে বিতরণ করবো।’

বিকল আরও বলেন, ‘ছোটকাল থেকে জাতির পিতার দলের প্রতীক নৌকাকে ভালোবেসে নিজ হাতে বানানো নৌকা নিয়ে আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়েছি। এক বছর আগে মাথায় আসে জাতির পিতার ১০৩তম জন্মদিনে ব্যতিক্রমী কিছু করবো। সেই চিন্তা থেকে নিজ খরচে বাঁশ বেত এবং পুতি দিয়ে কারুকার্যের মাধ্যমে লাল সবুজের পতাকার আদলে তৈরি করি ছোট আঁকারের নৌকা। প্রথমে ১০৩টি নৌকা তৈরি করি। পরে সবগুলো নৌকার সমন্বয় করে বড় আঁকারের একটি নৌকা তৈরি করি।’ 

বিকল জানান, অবসর সময়ে বাবার নার্সারিতেও কাজ করেন। নিজের চাকরি এবং পিতার নার্সারিতে থেকে উপার্জিত লাভের টাকা দিয়ে গত এক বছর ধরে নৌকাগুলো তৈরি করেছেন।

এ দিকে নৌকা তৈরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন উৎসুক জনতা নৌকা দেখতে ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, ‘বিকলের তৈরি করা নৌকা দেখতে এসেছি। নৌকাটি দেখে আমাদের খুব ভালো লাগছে। বঙ্গবন্ধুর প্রতি তার যে ভালবাসা সেটি অন্যরকম। আমরা চাই তার এই কর্মযজ্ঞের কথা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়।’

জয়ন্ত সরকার নামে আরেক বাসিন্দা বলেন, ‘বিকল বঙ্গবন্ধুকে ভালোবেসে ১০৩টি নৌকা দিয়ে একটি নৌকা বানিয়েছেন। নৌকাটি দেখতে আমাদের এলাকাসহ আশপাশের এলাকার মানুষেরা আসছেন।’

বিহাইর ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি প্রবীণ মো. শাহজাহান মিয়া বলেন, ‘এলাকায় আওয়ামী লীগের প্রতিটি মিছিলে বিকল নৌকা নিয়ে অংশ নেন। আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে সে বীনা মূল্যে নৌকা উপহার দিচ্ছেন। তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ।’

/এসএন/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক