ছাত্রলীগ নেতা ইভান হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মার্চ ২০২৩, ১৯:৩৪আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৯:৩৪

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান (১৮) হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে নগরীর লালদিঘীর পাড়া এলাকা থেকে শচীন দাশ (২০) নামে এ যুবককে গ্রেফতার করা হয়। 

শচীন দাশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সরদারপাড়া এলাকার রঞ্জিত দাশের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইভান হত্যায় করা মামলায় শচীন দাশ এজাহারনামীয় আসামি। তাকে গ্রেফতারের পর সোমবার (২০ মার্চ) আদালতে সোপর্দ করা হয়। শচীন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইভান হত্যা মামলায় এ পর্যন্ত এক নম্বর আসামিসহ আট জনকে গ্রেফতার করা হলো। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

গত বছরের ২২ এপ্রিল রাত ১০টায় নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন আসকার বিন তারেক ইভান। তিনি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

ইভান কোতোয়ালী থানার এনায়েতবাজার এলাকার এসএম তারেকের ছেলে। এ ঘটনায় শোভন দেব, ধ্রুব, প্রান্ত, শ্রাবণ, শচীন, রুবেল দত্ত, অর্ক ও মহান চৌধুরীসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়।

/এসএন/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের