নদীতে তরমুজের ট্রলারে বজ্রাঘাত, প্রাণ গেলো শ্রমিকের

চাঁদপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ২২:৪৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২:৫৭

চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রাঘাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা নুরুল ইসলাম শেখ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ থেকে একটি তরমুজ বোঝাই ট্রলারে করে অন্যান্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। ওই তরমুজ বোঝাই  ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় এলে বজ্রাঘাত হয়। এতে তিনি ট্রলারে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিবুল আহসান চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টার দিকে মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি বজ্রাঘাতে মারা যান।

/এফআর/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের