দুবাই থেকে আসা যাত্রীর কাছে মিললো ৩২ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ মার্চ ২০২৩, ১২:১২আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১২:১২

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিজি-১৪৮ ফ্লাইটে ওই যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দর আসেন। ওই যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রী দুবাই থেকে চট্টগ্রামে আসেন। তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, তার পেটের ভেতরও স্বর্ণের বার ছিল। পরে পেটের ভেতর থাকা নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন তিন কেজি ৮০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় তিন কোটি ২১ লাখ টাকা।  

/আরআর/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে