মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে যানচলাচলে ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মার্চ ২০২৩, ০১:৩৮আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০১:৩৮

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ। সিএমপির এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য জানান।

শুক্রবার (২৪ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ওই ট্রাফিক ব্যবস্থাপনায় প্রণীত নিন্মোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনার মধ্যে আছে- ২৬ মার্চ ভোর ৫টা থেকে নগরের তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে আমতল রোডে সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস (রাইফেল ক্লাব) হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে। নিউমার্কেট, আমতল ও তিনপুল মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহ ডাইভারশন দেওয়া হবে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ডিসি হিল-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) হয়ে এসে রাইফেল ক্লাব ও আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন। পরে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এ ছাড়াও অন্যদিক থেকে আসা গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট ও তিনপুল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। সংযুক্ত রুট ম্যাপে প্রদর্শিত পার্কিং স্থানে গাড়ি পার্ক করবেন।

এতে আরও বলা হয়, অনুষ্ঠানস্থলে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা আমতল থেকে পায়ে হেঁটে স্মৃতিসৌধে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ) এসে পুষ্পস্তবক অর্পণ করে আবার আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে নিজ নিজ গন্তব্যে যাবেন। অন্যান্য ব্যক্তিবর্গ প্রত্যাবর্তনকালে স্ব-স্ব গাড়ির পার্কিংস্থলে গিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত সুবিধাজনক সড়ক ব্যবহার করবেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছে সিএমপি।

/এফআর/
সম্পর্কিত
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটলেন পাকিস্তানের মন্ত্রী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী