বড় ভাই চাঁদা না দেওয়ায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ০২:১০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০২:১০

কুমিল্লার বুড়িচং উপজেলায় সিরিয়াল দেওয়ার নামে সিএনজি অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার বিকালে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর মালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম (৩৭) মোকাম ইউনিয়নের ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। এ ঘটনায় চাঁদা তোলা বন্ধ ও হত্যার বিচার দাবিতে নিমসার-কংশনগর বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

নিহতের বড় ভাই সিএনজি অটোরিকশাচালক আবুল কালাম বলেন, শনিবার সকালে নিমসার বাজারে সিএনজি অটোরিকশা নিয়ে যাই। এ সময় নিমসার বাজারে জিবির (চাঁদা) টাকা চায় সায়দুল, মিজান ও বাকিরসহ ছয়-সাত জন। প্রতিদিন তাদের চাঁদা দিতে হয়। আজ টাকা না থাকায় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করি। এ সময় আমার ওপর হামলা চালায় তারা। আহত অবস্থায় আমাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ছোট ভাই আবুল কাশেম আমাকে দেখতে হাসপাতালে আসে। বিকালে বাড়ি ফেরার পথে শিকারপুর মালিবাড়ি এলাকায় সায়দুল, মিজান ও বাকিরসহ ছয়-সাত জন তাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় কাশেমকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী বলেন, জিবির নামে চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত নানা অঘটন ঘটছে। প্রথমে বড় ভাই আবুল কালামকে পিটিয়ে আহত করা হয়। পরে ছোট ভাই আবুল কাশেমকে পিটিয়ে হত্যা করেছে তারা। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। 

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, সিরিয়াল দেওয়ার নামে চাঁদা তোলে তারা। আজ চাঁদার টাকা না দেওয়ায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও থানায় মামলা কিংবা অভিযোগ করা হয়নি। এরপরও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম