একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৪:১৪আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:৩৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে জাতীয় সংগীতকে অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে। এনসিপি এই দুই বিষয়ে কাউকে ছাড় দেবে না। তাই যারা এখনও নানাভাবে জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধকে হেয় করতে চান এখনও সময় আছে সঠিক পথে ফিরে আসুন।

আগামী শুক্রবার (১৬ মে) জাতীয় নাগরিক পার্টির যুব উইং যুবশক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, শুক্রবার বিকাল ৩টায় গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ের (নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ) কার্যালয়ের সামনে যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। এর মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজ নতুন বার্তা পাবে।

নাসীর বলেন, সারা দেশের যুব সমাজকে সংগঠিত করে তাদের নিয়ে কাজ করবে যুব শক্তি। এটি গতানুগতিক কোনও যুব সংগঠন হবে না। এর নেতাকর্মীরা অন্যান্য বড় দলগুলোর যুব সংগঠনের মতো চাঁদাবাজি, দখল ও রাহাজানি করবে না। সব সময় যুব সমাজের সম্ভাবনা নিয়ে কাজ করবে। সে লক্ষ্য নিয়েই সংগঠনের মূলনীতি সাজানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি ছাত্র সংগঠন করবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যুব, শ্রমিক ও নারী উইং রয়েছে। তারা সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

আর ছাত্ররা স্বাধীন সংগঠন হিসেবে কাজ করবে। কোনও লেজুড়বৃত্তি থাকবে না। অবশ্য কেউ আমাদের আদর্শের সাথে মিল রেখে কাজ করতে চাইলে আমরা তাদেরকে স্বাগত জানাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও এসএম শাহরিয়ারসহ অন্যান্য নেতারা।

 

/এমকে/এমএস/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি