কুমিল্লায় বাসচাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ০২:১৯আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০২:২০

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মদিনা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ আরও চার জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সুয়াগাজীর ফুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী মাটিয়ারা গ্রামের বাসিন্দা আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)। আহতরা হলেন নিহত ফাতেমার ছেলে মো. জুনাইদ (৯), স্থানীয় মাদ্রাসাশিক্ষার্থী শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক আশিক (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌদ্দগ্রামমুখী যাত্রীবাহী মদিনা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী আমানুল্লাহ। পরে কুমিল্লা মেডিক্যালে নেওয়ার পথে মারা যান ফাতেমা আক্তার। দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও সহকারী রেজিস্ট্রার আবদুল্লাহ আল রাফি বলেন, জানতে পেরেছি একজন ঘটনাস্থলে মারা গেছেন। পাঁচ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে এক নারী মারা গেছেন। দুজকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানে চিকিৎসাধীন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে বাসটিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বাসটিকে শনাক্ত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি