‘ট্রিপল মার্ডার’ মামলার সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২৩, ১৩:৪৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৩:৪৪

চট্টগ্রামের হাটহাজারীতে তিন ভাই হত্যার ২০ বছর পর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেফতার করেছে র‍্যাব-৭ এর সদস্যরা। শুক্রবার (৭ এপ্রিল) রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল কালাম হাটহাজারীর চারিয়া কাজী পাড়া এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি ও কিরিচ দিয়ে কুপিয়ে তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে ২২ জনকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা করেন। মামলার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে পাহাড়ে চলে যায়। আসামি কালাম চেয়ারম্যান সকলের অস্ত্র গুলো জমা নেন এবং আগ্নেয়াস্ত্রগুলো কলাপাতা দিয়ে মাটি চাপা দিয়ে রাখেন এবং কিরিচ গুলো খালের পানিতে ফেলে দেন। মামলাটির তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটির বিচারপ্রক্রিয়া শেসে আসামিদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এ মামলায় বিচার চলাকালীন একজন মারা গেলে আদালত বাকি ২১ জন থেকে পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছর কারাদণ্ড দেন চট্টগ্রামের একটি আদালত। রায়ে বাকি আটজনকে খালাস দেওয়া হয়। এরমধ্যে আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।’

/এসএন/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের