অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৪ এপ্রিল ২০২৩, ১৫:৫৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:০২

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- বিলকিস (২৮ ), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। সবাই কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদারপাড় এলাকার বাসিন্দা। 

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, একটি যাত্রীবাহী অটোরিকশায় আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন, দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি