৩ বছর পর ফের চালু হচ্ছে ফেনীর সীমান্ত হাট

ফেনী প্রতিনিধি
০২ মে ২০২৩, ১২:০৫আপডেট : ০২ মে ২০২৩, ১২:০৫

তিন বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে ফেনীর ছাগলনাইয়ার বাংলাদেশ ও ভারতের সীমান্তের হাট। আগামী ৯ মে থেকে সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার এই সীমান্ত হাট খোলা থাকবে।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অভিষেক দাশ জানান, করোনা মহামারির কারণে দুই দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের ৩ মার্চের পর সীমান্ত হাট বন্ধ করে দেওয়া হয়। ফের হাট খোলা নিয়ে গত বুধবার দুই দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ অংশে প্রতি সপ্তাহের সোমবার অর্থাৎ হাটের আগের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সীমান্ত হাটে প্রবেশের টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া হাটের নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ ও ক্রেতা-বিক্রেতাদের হয়রানি বন্ধে হাটে কঠোর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্তও নেওয়া হয় সভায়।

দুই দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভায় বাংলাদেশের পক্ষে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অভিষেক দাশ, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কান্তা, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীব রায় ও ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের