এক জেলায় একদিনে ২৮১ জন ডায়রিয়ায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মে ২০২৩, ২২:২৫আপডেট : ০৩ মে ২০২৩, ২২:২৫

চট্টগ্রামের ১৪ উপজেলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮১ জন। মঙ্গলবার (২ মে) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে এসব রোগী ভর্তি হন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে ১৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৮১ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে ২১, সীতাকুণ্ডে ৭, সন্দ্বীপে ৩, ফটিকছড়িতে ১৫, হাটহাজারীতে ৬, রাউজানে ১১, রাঙ্গুনিয়ায় ১০, বোয়ালখালীতে ৪১, আনোয়ারায় ২৯, বাঁশখালীতে ২২, চন্দনাইশে ৩৭, সাতকানিয়ায় ১৪ ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডায়রিয়া নিয়ে ভর্তি হন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে ২৮৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। অধিকাংশ রোগী একদিনে ভালো হয়ে উঠছেন।’

/এফআর/
সম্পর্কিত
রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়া রোগী, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা
ঈশ্বরদীতে ডায়রিয়ায় আরেক নারী শ্রমিকের মৃত্যু
পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৪৫, বাড়িতে চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম